1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 7:16 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

পুলিশ সুপার পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি

  • আপডেট টাইম : Friday, June 14, 2019
  • 691

বাংলা ফটো নিউজ : পুলিশ সুপার পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বৃহস্পতিবার বদলি ও পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমতিক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিনকে সিলেট জেলায়, রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার আলমগীর হোসেনকে নোয়াখালী জেলায়, ডিএমপির উপকমিশনার হায়াতুল ইসলামকে পিরোজপুর জেলায়, ডিএমপির উপকমিশনার খোন্দকার নুরন্নবীকে ফেনী জেলায়, নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরীফকে ডিএমপিতে, এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে ভোলা জেলায়, ভোলা জেলার পুলিশ সুপার মোকতার হোসেনকে বরিশাল মহানগরীতে বদলি করা হয়।

এ ছাড়া কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মেহেদুল করিমকে এন্টি টেরোরিজম ইউনিটে, ডিএমপি উপকমিশনার মহিবুল ইসলাম খানকে কুড়িগ্রাম ও মোহাম্মদ ইউসুফ আলীকে পঞ্চগড় জেলায় বদলি করা হয়েছে। জয়পুরহাট জেলার পুলিশ সুপার রশীদুল হাসানকে রাজশাহী মহানগরীতে, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মোহাম্মদ সালাম কবিরকে জয়পুরহাট জেলায়, ঝালকাঠির পুলিশ সুপার জোবায়দুর রহমানকে ডিএমপিতে, সিএমপির উপকমিশনার ফাতিহা ইয়াসমীনকে ঝালকাঠি জেলায়, পঞ্চগড় জেলার পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদকে এসবিতে, সিলেট জেলার পুলিশ সুপার মনিরুজ্জামানকে এসবিতে, অষ্টম এপিবিএনের মোসফিকুর রহমানকে এসবিতে, নোয়াখালী পিটিসির মোহাম্মদ সিহাব কায়সার খানকে অষ্টম এপিবিএনের অধিনায়ক হিসেবে, রংপুর জেলার পুলিশ সুপার মিজানুর রহমানকে রাজবাড়ী জেলায় ও রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলিকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

আর ডিএমপির উপপুলিশ কমিশনার (তেজগাঁও) বিপ্লব কুমার সরকারকে রংপুর জেলায় বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews