1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:31 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাবির ৪১তম ব্যাচের রাজা যুব ও রানি শ্যামা

  • আপডেট টাইম : Saturday, July 6, 2019
  • 441

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪১তম আবর্তনের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে (র‌্যাগ-৪১) বাংলা বিভাগের আরমান খান যুব এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শ্যামা ভট্টাচার্য রাজা-রানি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দিপঙ্কর দাস।

প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে মোট ১২০৮ জন ভোট দিয়েছেন। এতে ৬৪১ ভোট পেয়ে যুব রাজা নির্বাচিত হয়েছেন। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সিয়াম পেয়েছেন ৫৬২টি ভোট।

অন্যদিকে ৬২৮ ভোট পেয়ে শ্যামা রানি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নোভা পেয়েছেন ৫৮০টি ভোট।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

র‌্যাগ-৪১ এর আহ্বায়ক আবদুর রহিম জুয়েল জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে র‌্যাগ উৎসবের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এবারের র‌্যাগ প্রতিবারের মতো বর্ণিল ও বর্ণাঢ্য হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews