1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 12:12 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

হারের সঙ্গে জরিমানাও গুণতে হচ্ছে তামিমদের

  • আপডেট টাইম : Saturday, July 27, 2019
  • 483

বাংলা ফটো নিউজ : গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। হারের কষ্টের সঙ্গে যোগ হয়েছে জরিমানা।
প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হারের সঙ্গে জরিমানার দুঃখ পেতে হলো বাংলাদেশকে। স্লো ওভার রেটের কারণে তামিম ইকবালদের জরিমানা করেছে আইসিসি। নির্ধারিত সময়ের হিসাবে দুই ওভার কম করায় আইসিসি ম্যাচ রেফারির এলিট প্যানেলের সদস্য ক্রিস ব্রড এ জরিমানা করেন।

আইসিসির আচরণবিধির ২. ২২ অনুচ্ছেদ অনুযায়ী স্লো রেটের জন্য ওভার প্রতি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিতে হবে। ফলে দুই ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। তবে দলের অধিনায়ক তামিমকে দিতে হবে দ্বিগুণ অর্থাৎ ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা। বাংলাদেশের অধিনায়ক দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার হচ্ছে না।

গতকাল কলম্বোর প্রেমাদাসায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৯১ রানে হেরেছে বাংলাদেশ। লঙ্কানদের বিজয়ের রঙে রঙিন হয়েছে মালিঙ্গার বিদায়। ৩১৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের ইনিংস থেমে গিয়েছে ২২৩ রানে। গতকাল মাঠ ছাড়তে হয়েছে বড় হার নিয়ে। এবার সঙ্গে যোগ হলো জরিমানা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews