বাংলা ফটো নিউজ : ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় শুক্রবার জম্মার নামাজ আদায়ের পর এনাম মেডিকেল কলেজ জামে মসজিদসহ সাভারের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য মসজিদে মসজিদে ইমামরা মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন। এসময় ডেঙ্গুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর দরবারে মোনাজাতের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার বন্যার্তদের জন্যও দোয়া করা হয়।
Leave a Reply