1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:31 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

নতুন মেসেজিং অ্যাপ আনছে ফেসবুক

  • আপডেট টাইম : Tuesday, August 27, 2019
  • 359

বাংলা ফটো নিউজ : মানুষ এখন যোগাযোগের ক্ষেত্রে নানা রকম মেসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। ফেসবুকের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশনগুলো এখন দারুণ জনপ্রিয়। এরপরও আরেকটি পৃথক বার্তা আদান প্রদান করার সেবা তৈরিতে হাত দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন এই অ্যাপ্লিকেশনটির নাম হতে পারে ‘থ্রেডস’। যাঁরা বন্ধুদের সঙ্গে বেশি তথ্য শেয়ার করতে চান অ্যাপ্লিকেশনটি মূলত তাদের লক্ষ্য করেই তৈরি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটি ইনস্টাগ্রামের সঙ্গী হিসেবে চালু করতে চাইছে ফেসবুক। অ্যাপটিতে স্বয়ংক্রিয়ভাবে অবস্থান, গতি, ব্যাটারির চার্জ প্রভৃতি তথ্য শেয়ার হয়ে যাবে। এ ছাড়া সামাজিক যোগাযোগের অন্যান্য কনটেন্ট যেমন ছবি ও টেক্সট শেয়ার করা যাবে। অ্যাপটি শুধু ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে ব্যবহারের জন্যই চালু করছে। এখন অ্যাপটি পরীক্ষামূলক অবস্থায় রয়েছে।

অ্যাপটি কবে নাগাদ চালু হবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ফেসবুক কর্তৃপক্ষ।

চলতি বছরের শুরুর দিকে ডাইরেক্ট নামের একটি অ্যাপ্লিকেশন থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল ফেসবুক। এ অ্যাপটি মূলত স্ন্যাপচ্যাট অ্যাপের আদলে তৈরি ছিল। অ্যাপটি ২০১৭ সালে চিলি, ইসরায়েল, ইতালি, পর্তুগাল, তুরস্ক ও উরুগুয়েতে পরীক্ষা চালানো হয়েছে। তবে বৈশ্বিক পর্যায়ে তা চালু করার আগেই বন্ধ করে দেওয়া হয়।

গত জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম সেবা একীভূত করার পরিকল্পনার কথা জানায় ফেসবুক। এতে অ্যাপ পরিবর্তন না করেও ব্যবহারকারী এসব সেবাতে বার্তা পাঠাতে পারবেন। অ্যাপগুলো আলাদা থাকলেও একটি মেসেজিং প্ল্যাটফর্মের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews