বাংলা ফটো নিউজ : পরিবেশ ও সামাজিক খাতে বিশেষ অবদানের জন্য ৮ জন বিশিষ্ট নাগরিককে ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান করেন ‘সবুজ আন্দোলন’। পরিবেশ আন্দোলনের অন্যতম উদীয়মান সংগঠন ‘সবুজ আন্দোলন’ প্রতিষ্ঠিত হয় গত ২০১৮ সালের ১ সেপ্টেম্বর। গত এক বছর যাবত সংগঠনটি জলবায়ু ও পরিবেশ নিয়ে গবেষণা, সেমিনার ও সিম্পোজিয়ামসহ সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে যাচ্ছে ।
সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতায় আজ রোববার (১ সেপ্টেম্বর) ২০১৯ প্রথম বর্ষপূতিতে সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় আব্দুস সালাম হলে ‘জলবায়ু সমস্যা ও অনিশ্চয়তার বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। একই সাথে পরিবেশ ও সামাজিক খাতে বিশেষ অবদানের জন্য ৮ জন বিশিষ্ট নাগরিককে ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড ২০১৯’ পদকে ভূষিত করা হয়েছে। তারা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, কথা সাহিত্যিক কলামিস্ট ও বন্যপ্রাণী বিশারদ আলম শাইন, নাট্যকার ও পরিচালক মোহন খান, বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক শারমিন ইব্রাহিম, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার রেদওয়ান আহমেদ, নিউজ২৪ এর ঢাকা জেলা প্রতিনিধি মোঃ নাজমুল হুদা, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোঃ মোয়াজ্জেম হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পী সরদার। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply