1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 12:12 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সুব্রত কাপ ফুটবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বিকেএসপি’র প্রমিলা দল

  • আপডেট টাইম : Sunday, September 8, 2019
  • 539

বাংলা ফটো নিউজ : ভারতে অনুষ্ঠিত সুব্রত মুখার্জী কাপ অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক টুর্নামেন্ট-২০১৯ এ অপরাজিত হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে বিকেএসপি’র প্রমিলা ফুটবল দল।

বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর জনসংযোগ কর্মকতার্ মো. আশরাফুজ্জামান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৬ সেপ্টেম্বর দিল্লীর আম্বেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিকেএসপি ভারতের মনিপুরের নীলমনি ইংলিশ স্কুলকে ৪-০ গোলে পরাজিত করে এ গৌরব অর্জন করে। পুরো টুর্নামেন্ট জুরে বিকেএসপির মেয়েরা আদিপত্য বিস্তার করে খেলে। ফাইনালেও বিকেএসপি একচেটিয়া প্রাধান্য বিস্তার করে। খেলার প্রথমার্ধের পঞ্চম মিনিটে বিকেএসপি’র আকলিমা আক্তার দলের পক্ষে প্রথম গোল করে দলকে এগিয়ে নেয়।

১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই আকলিমাই।দ্বিতীয়ার্ধে মনিপুর গোল পরিশোধের চেষ্টা করলে বিকেএসপি কাউন্টার এ্যাটাকে গোলের সংখ্যা বৃদ্ধি পায়। ৫৫ মিনিটে স্বপ্না রানী দলের পক্ষে ৩য় এবং ৫৮ মিনিটে আকলিমা নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।

বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশীদুল হাসান প্রমিলা দলকে বিকেএসপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পুরস্কার প্রদান পর্বে টুর্নামেন্টে সেরা খেলোয়ারের পুরস্কার পান বিকেএসপির আফিয়েদা খন্দকার ও সেরা গোকিপারের পুরস্কার পান বিকেএসপির সুরুধানু কিশকু এবং সেরা কোচের পুরস্কার পান বিকেএসপি দলের কোচ জয়া চাকমা্।

বিকেএসপি গ্রুপ পর্যায়ের ১ম খেলায় ৩-২ গোলে এনসিসি দলকে পরাজিত করে শুভ সূচনা করে। ২য় খেলায় ৭-০ গোলে মধ্য প্রদেশকে এবং ৩য় খেলায় ৩-০ গোলে ত্রিপুরাকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনালে বিকেএসপি ৬-০ গোলে আফগানিস্তানকে এবং সেমিফাইনালে ৫-০ গোলে তামিলনাড়ুকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
দলের মেনেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে উজ্জল চক্রবর্তী ও জয়া চাকমা। দলনেতার দায়িত্ব পালন করেন বিকেএসপি’র পরিচালক (প্রশাসন ও অর্থ) হাওলাদার মো. রকিবুল বারী। বিকেএসপি প্রমিলা দলটি সুব্রত কাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews