1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 7:17 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

গুগলে যে ১০টি বিষয়ে খোঁজবেন না

  • আপডেট টাইম : Wednesday, September 18, 2019
  • 433

গুগলের অনুসন্ধান বাক্সে কয়েকটি বিষয় খোঁজা একেবারেই বন্ধ করা উচিত। এতে অনলাইনে আপনি নিরাপদ থাকবেন। জেনে নিন এমন ১০টি বিষয় সম্পর্কে:

অনলাইন ব্যাংকিং: আপনি যে ব্যাংকে লেনদেন করেন তাদের অনলাইন ঠিকানাটা মনে রাখবেন। সঠিক ইউআরএল বা লিংক ছাড়া অনলাইনে খুঁজে তাদের সাইট বা সেবা সম্পর্কে জানার চেষ্টা করবেন না। অনেক সময় ব্যাংকের ওয়েবসাইটের আদলে ফিশিং সাইট তৈরি করে রাখে দুর্বৃত্তরা। আপনি ভুলে এমন কোনো সাইটে গিয়ে নিজের আইডি-পাসওয়ার্ড দিয়ে ফেললেই সর্বনাশ। অনলাইন ব্যাংকিং সম্পর্কিত তথ্য তাই গুগলে সার্চ না করাই ভালো।

গ্রাহক সেবার নম্বর: দুর্বৃত্তরা অনলাইনে বিভিন্ন সেবার ভুয়া নম্বর ও ওয়েবসাইট দিয়ে রাখে। অনেকেই গুগলে গিয়ে ভুয়া সাইটের নম্বর নিয়ে ফোন করে প্রতারিত হন। গুগলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্ক্যামের শিকার হন গ্রাহক সেবার নম্বর খোঁজ করতে গিয়ে। তাই গুগল থেকে কোনো গ্রাহক সেবার ফোন নম্বর নিয়ে প্রতারণা এড়িয়ে চলতে সতর্ক থাকুন।

অ্যাপ ও সফটওয়্যার ডাউনলোড: কোন দরকারি সফটওয়্যার খুঁজতে গুগলে গিয়ে প্রতারণার ফাঁদে পড়তে পারেন। মোবাইল অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করতে সরাসরি অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে বা আইফোনের জন্য অ্যাপ স্টোরে যান। গুগলে সার্চ করে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না। কারণ, দুর্বৃত্তরা কারসাজি করে অনেক সফটওয়্যার ডাউনলোডের জন্য প্রলুব্ধ করতে পারে। মনে রাখতে হবে, ভুয়া অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করলে আপনার ডিভাইসে ম্যালওয়্যার চলে আসতে পারে। এতে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে।

ওষুধ: আপনি কোনো সমস্যায় ভুগলে সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলুন। গুগলে দেওয়া তথ্য সব সময় সঠিক হয় না। গুগলে দেখা তথ্য অনুযায়ী ওষুধ কিনে বিপদে পড়তে পারেন। তাই স্পর্শকাতর বিষয়গুলোতে গুগল সার্চের ওপর নির্ভর করা উচিত নয়।

শেয়ার বাজারের তথ্য: স্বাস্থ্য বিষয়ক তথ্যের মতোই আর্থিক বিষয়গুলোতেও গুগলের ওপর নির্ভর করা মোটেও ঠিক নয়। আর্থিক সফলতার বিষয়গুলো একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে গুগল সার্চের তথ্যের ওপর নির্ভর না করাটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে।

সরকারি তথ্য: ব্যাংকের ওয়েবসাইটের মতোই সরকারি নানা সাইটের ভুয়া তথ্য তৈরি করে রাখে দুর্বৃত্তরা। স্ক্যামারদের প্রাথমিক লক্ষ্য থাকে সরকারি বিভিন্ন সাইটের আদলে সাইট তৈরি করে ব্যবহারকারীকে বোকা বানানো। গুগল সার্চে দেখা অনেক ওয়েবসাইট প্রকৃত মনে হলেও পরে তা প্রতারণা বলে প্রমাণিত হয়। গুগলে সার্চ করার বদলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের ইউআরএল জেনে নিয়ে সেখানে গেলে নিরাপদ থাকা যায়।

সামাজিক যোগাযোগের মাধ্যম: সামাজিক যোগাযোগের মাধ্যমের লগইন পেজটি কখনো গুগলে সার্চ করবেন না। গুগলের অ্যাড্রেস বক্সে সামাজিক যোগাযোগের মাধ্যমের ওয়েবসাইটের লিংকটি লিখে সেখানে যাবেন। গুগল সার্চের মাধ্যমে গেলে আপনি ফিশিং আক্রমণের মুখে পড়তে পারেন। আপনি ভুয়া কোনো ওয়েবসাইটে চলে যেতে পারেন।

গুগলে অফারের খোঁজ: অনেকেই গুগলে গিয়ে অনলাইন সাইটগুলোর অফারের খোঁজ করেন। গুগলে এমন হাজারো অফার পাবেন। এসব অফারের ফাঁদে ফেলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা। তাই গুগলে সরাসরি কোনো অফারের খোঁজ করবেন না। যে সাইটে কেনাকাটা করতে চান সরাসরি তাদের ওয়েবসাইট থেকে পণ্য কিনুন।

বিনা মূল্যের অ্যান্টিভাইরাস: অনেকেই গুগলে গিয়ে ‘ফ্রি অ্যান্টিভাইরাস’ খোঁজ করেন। গুগলে ‘ফ্রি অ্যান্টিভাইরাস’ খোঁজ করলে অসংখ্য ভুয়া সফটওয়্যার পাবেন, যা আপনার ডিভাইসের জন্য ক্ষতির কারণ হতে পারে। গুগলে খোঁজ করে আসল-নকল বের করা অনেকের জন্য কঠিন।

ছাড় পেতে কুপন: অনেকেই কেনাকাটার জন্য ছাড় পেতে গুগলে নানা কুপনের খোঁজ করেন। এ ধরনের কুপন খোঁজ করতে গেলে আপনি ভুয়া কুপনের চক্করে পড়ে ভুয়া সাইটে চলে যাবেন। এখান থেকে আপনার কার্ডের তথ্য চুরি হয়ে যেতে পারে। তাই গুগলে ছাড় খোঁজা বন্ধ করুন। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews