1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 5, 2026, 1:58 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিসিকের কর্মশালা

  • আপডেট টাইম : Tuesday, October 1, 2019
  • 481

বাংলা ফটো নিউজ ; বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক কর্মশালা আজ (১ অক্টোবর) মঙ্গলবার বিসিক বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান এনডিসি’র সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (প্রযুক্তি) ড. মোহাঃ আব্দুস ছালাম, পরিচালক (নকশা ও বিপনন) মোঃ মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) মোঃ খলিলুর রহমান, পরিচালক (প্রকল্প) মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী এবং বিসিক সচিব মোস্তাক আহমেদসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন নাসিব ও বিসিক শিল্পমালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক গণ।

কর্মশালায় অংশগ্রহণকারী আলোচকেরা বিসিকের কর্মপরিকল্পনাকে তিনটি ধাপে (স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি) পরিকল্পনা করার পরামর্শ প্রদান করেন। আগামী ১০ বছরে বিসিক সারা বাণিজ্যকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় ২০ হাজার একর জমিতে ৫০টি শিল্প পার্ক স্থাপন করবে।পাশাপাশি বিদ্যমান বিসিক শিল্পনগরীগুলো সম্প্রসারণ করে যুগোপযোগি শিল্প স্থাপনের উদ্যোগ নিবে বিসিক।

এছাড়াও দক্ষ জনশক্তি গড়ে তোলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রতিটি শিল্পনগরীতে বন্ডেড ওয়ারহাউজ নির্মাণ, শিল্পনগরীগুলোতে ইটিপি গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন আলোচকেরা৷ প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews