1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 1:48 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

দেশীয় পাখি সংরক্ষনে সাভার প্রেস ক্লাবে হাড়ি বাধা কর্মসূচি

  • আপডেট টাইম : Sunday, March 1, 2020
  • 470
বাংলা ফটো নিউজ : কাক ডাকা ভোর থেকে সন্ধ্যার গোধুলী লগ্ন, একসময় থাকতো দেশীয় পাখিদের কিচির-মিচির শব্দে মুখরিত। কিন্তু সময়ের বিবর্তন আর  শহুরে যান্ত্রিক জীবনে ইট বালির উচু দালানের আড়ালে বর্তমান সময়ে হাড়িয়ে যেতে বসেছে সেই আমাদের সেইসব দেশীয় পাখিদের আনাগোনা আর মিষ্টি কিচির মিচির শব্দ।
নিরাপদ আশ্রয়ের অভাব, খাদ্য সংকটসহ যান্ত্রিক জীবনের নানা আধুনিকতার ছোবলে হাড়িয়ে গেছে বাঙ্গালীর প্রান জুড়ানো সেই সোনালী অতীত। যদিও আমাদের সামাজিক জীবন থেকে সেইসব মধুর অতীত হাড়িয়ে গেলেও হাড়িয়ে যায়নি বাঙ্গালীর হৃদয় থেকে।
আর তাই সেই সোনালী সময়কে হৃদয়ে ধারন করার পাশাপাশি মিষ্টি মধুর গান গেয়ে শোনানো আমাদের দেশিয় পাখি খানিকটা নিরাপদ আবাস সৃষ্টির লক্ষে সাভার প্রেস ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যতিক্রমি এক উদ্যোগ। সাভার প্রেস ক্লাব প্রাঙ্গনে শুরু হয়েছে গাছে গাছে হাড়ি বাধা কার্যক্রম, যেখানে ঘর খুজে পাবে দেশিয় পাখিরা, পাখির কলতানে মুখর থাকবে সাভার প্রেস ক্লাব প্রাঙ্গন।

আর সেই লক্ষে প্রায় শতাধিক রঙ্গিন হাড়ি সাভার প্রেস ক্লাব প্রাঙ্গন সহ এর আশেপাশের বিভিন্ন গাছে বাধা হয়েছে। রবিবার (০১ মার্চ) দিনভর চলে সাভার প্রেস ক্লাবের এই হাড়িবাধা কার্যক্রম।
এসময় সাভার প্রেস ক্লাবের সভপতি মোঃ নাজমুস সাকিব, সাধারন সম্পাদক গোবিন্দ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক মোঃ রওশন আলম, অর্থ সম্পাদক মোঃ তৌকির আহমেদ, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক এস এ দুলালসহ অন্যান্য সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews