1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 1, 2026, 2:04 pm
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন মোল্লা আর নেই ​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার

সাভারে অনাবাদি জমিতে সবজি চাষ করলেন চেয়ারম্যান সমর

  • আপডেট টাইম : Thursday, February 18, 2021
  • 419

বাংলা ফটো নিউজ:
অনাবাদী জমিতে সবজি চাষ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে নির্দেশনা দেন অনাবাদি জমিকে চাষাবাদের জন্য। তখন থেকেই চেয়ারম্যান সমর চাষাবাদের জন্য বেছে নেন তার ইউপি এলাকার দীর্ঘদিন পরিত্যক্ত হিসেবে পড়ে থাকা একটি জমিকে। পরে লতাপাতায় ভরা ওই জমিটি পরিষ্কার করান এবং শুরু করেন শাক-সবজিসহ বিভিন্ন ফসলের চাষাবাদ। প্রথমে কয়েক দফা বীজ বপন করা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ফসল পাননি তিনি। কিন্তু হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যান। বর্তমানে ওই পরিত্যক্ত জমি শাক-সবজিতে ভরপুর। এসব শাকসবজি দিয়ে ফখরুল আলম সমরের নিজ পরিবারের চাহিদা মিটছে। পাশাপাশি দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয়দের। আর এসব সবজি উৎপাদিত হচ্ছে সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে।

ওই পরিত্যক্ত জমিতে লাউ, বেগুন, মিষ্টিকুমড়া, পালংশাক, লালশাক, মরিচ, ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করা হয়েছে। ফলনও হয়েছে ভালো।

ওই ফসলের পরিচর্যা করছেন ফখরুল আলম সমর নিজেই। চেয়ারম্যান সমরের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অনেকে।

এ প্রসঙ্গে বলতে গিয়ে সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রওশন আলী বলেন, ফখরুল আলম সমর আমার দেখা এখন পর্যন্ত একজন প্রকৃত দেশপ্রেমিক। যিনি নিজের জীবনের সমস্তটা দিয়ে সাভারের উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন এবং সেই উদ্দ্যেশে কাজ করেও যাচ্ছেন। যিনি শিক্ষা, চিকিৎসা ও দারিদ্র্য বিমোচনসহ বহু সেবামূলক কার্যক্রম চালিয়ে সাভারের দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতো দেশপ্রেম খুব কম মানুষের আছে। এক কথায় ফখরুল আলম সমর আমাদের অনুপ্রেরণা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews