1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 7:32 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

চোর আতংকে নারায়নপুর পৌরবাসী: এক সপ্তাহে সাংবাদিক’র বসতঘর সহ দশ ঘরে চুরির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : Saturday, February 27, 2021
  • 341

বাংলা ফটো নিউজ মতলব দক্ষিণ থেকে:
গত এক সপ্তাহে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবগঠিত নারায়নপুন পৌরসভায় সাংবাদিক মো. কবির মজুমদার এর বসতঘর সহ প্রায় ১০টি বসত ঘরে চুরির প্রতিবাদ ও স্থানীয় চোরদের দালাল, শেল্টারদাতাসহ চুরির সাথে জড়িতদের অতিসত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে নারায়নপুর পৌরসভার ২নং ওয়ার্ড চিরায়ূ আড়ং বাজার সিএনজি স্ট্যান্ডে সড়কের পাশে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এসময় শিক্ষক, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী ও চিরায়ূ, চাপাতিয়া, পটুয়াপাড়া এবং পূরণ গ্রামসহ নারায়নপুর পৌরসভার সর্বস্থরের জনসাধারণ উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে সাংবাদিক মো. কবির মজুমদার তার বক্তব্যে বলেন, নারায়পুর পৌরসভায় চোর ডাকাতের আতংকে নিয়মিত ঘুমোতে পারছেন না মানুষ। ২১ ফেব্রæয়ারি রাত ৩ টার দিকে চিরায়ূ গ্রামে আমার বসত ঘরে চুরি করেছে একদল দুর্র্ধষ চোর। ঘরের অয়েড্রফ, সু-কেইজ এর তালা ভাঙ্গে এবং ষ্টীলের আলমিরার দরজা ভেঙ্গে আমার অফিসের কাজে ব্যবহৃত ‘চাঁদপুর আলো’ লগো সম্বোলিত স্টীকার লাগানো ল্যাপটপ ও নগদ টাকা সহ ঘরের মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আমি বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি (মামলা নং- ১১) দায়ের করেছি।

চুরি যাওয়ার তালিকায় রয়েছে সাংবাদিক, শিক্ষক, দলিল লেখক, ব্যবসায়ী, বিক্রয় প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষে বসতঘর।

যাদের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে এর মধ্যে- পটুয়াপাড়া গ্রামের দলিল লেখক আক্কাস প্রাধানিয়া, চাপাতিয়া গ্রামের আক্কাস কাজী, পূরণ গ্রামের কাদের প্রধানিয়া, চিরায়ূ গ্রামের প্রবাসী মতিন মজুমদার ও একই গ্রামের মুন্ন মিয়া প্রধানিয়া সহ প্রায় দশটি বসতঘর থেকে চোররা ঘরে ঢুকে স্বর্নালংকার, নগদ টাকা, টিভি ও মোবাইলসহ দামি মালামাল ও কাপড় নিয়ে যায়। এ ঘটনায় উভয়ে আলাদা ভাবে মতলব দক্ষিণ থানায় মামলা ও জিডি করেছেন বলেও জানা যায়।

সূত্র মতে জানায়, অনেক সময় চোররা এলাকাবাসীর দাওয়া খেয়ে প্রভাবশালীদের ছত্রছায় তাদের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। প্রকাশ্যে সে সব প্রভাবশালী দালল সেন্ডিকেট চিহিৃত চোরদের সঙ্গে চলা-ফেরা করতেও দেখা যায়। অনকে সময় চোর চিহিৃত হলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় হওয়ায় ভয়ে আর মুখ খুলেননি ক্ষতগ্রস্থতা।

একটি বিশস্ত সূত্রে জানা যায়, উপরোক্ত চুরি হওয়া গ্রাম গুলিতে রয়েছে স্থানীয় চোরের দালাল সেন্ডিকেট। আর সে সেন্ডিকেটের নির্দেশ ও তাদের ছত্রছায় চুরি করে খুব কৌশলেই ডাকাত ও চোরের দল পালিয়ে যায়। চোরাইকৃত মালামাল ওই সব দালাল সেন্ডিকেটের বাড়িতে ভাগাভাগি করা হয় এবং বড় একটা অংশ তাদের হাতে চলে যায় বলেও সূত্রটি জানায়।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মিয়া বলেন, সাংবাদিক কবির মজুমদার এর ঘরে চুরি হওয়া লেপটপ উদ্ধার করা হয়েছে এবং অন্যান্যদের ঘরে চুরি হওয়া মালামাল উদ্ধারে তত্পর আছি। সম্প্রতি চুরির সঙ্গে জড়িত শিপন নামরে একজন চিহিৃত চোরকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন- শিক্ষক, সাংবাদিকবৃন্দ, নারায়নপুরের আওয়ামী লীগ, সহযোগী সংগঠন গুলোসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের লোকজন মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews