1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 7:29 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ক্লিন ইমেজের মানুষ সফিকুল ইসলাম স্বপনকে মেয়র হিসেবে দেখতে চায় নারায়নপুর পৌরবাসী

  • আপডেট টাইম : Wednesday, March 3, 2021
  • 327

স্টাফ রিপোর্টার:
করোনাকালীন সময়ে সমাজের সামর্থবানদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান ছিল কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর। আমি আমার ছাত্র জীবন থেকেই এলাকারবাসীর পাশে ছিলাম, তেমনি করোনা মহামারীতে এলাকার কর্মহীন মানুষের জন্য আমার সামর্থ্য অনুযায়ী একমাসের ইফতার সামগ্রী পৌঁছে দেই। এছাড়াও সরকারের দেওয়া ত্রাণ কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলাম। ভবিষ্যতে আমি জনগণের সেবক হিসেবে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।’

একান্ত সাক্ষাৎকারে উপরোক্ত কথাগুলো বলেন নারায়নপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা ও বর্তমান মতলব দক্ষিণ উপজেলা নারায়নপুর বাজার ‘বণিক জনকল্যাণ সমিতি’র প্রতিষ্ঠিত সভাপতি মো: সফিকুল ইসলাম (স্বপন) মজুমদার।

সাক্ষাৎকারে তিনি প্রতিবেদক’কে বলেন, আমি প্রথমে আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে ধন্যবাদ জানাই, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য। সেই সাথে বলতে চাই, দেশ উন্নয়ণের দিকে এগোচ্ছে আমাদেরকেও সেই ধারাবাহিকতায় এগোতে হবে, প্রায় দেড় যুগ নিবার্চান না হওয়ায় নারায়পুর পৌরসভা পিছিয়ে আছে। জনগণের স্বার্থে সততার সাথে সব সময় নিজেকে বিলিয়ে দিতে হবে তা হলেই উন্নয়ন সম্ভব। আমি সব সময় সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকি এবং অসহায় মানুষদের সামর্থ্যানুযায়ী সহযোগীতা করার চেষ্টা করি। মানুষের ভালবাসাকে পুঁজিকরে ও পিছিয়ে থাকা নারায়নপুর পৌরসভার মানুষের কথা চিন্তা করেই আমি মেয়র প্রার্থী হওয়ার কথা ভাবছি। আমাদের পৌরসভার ভোটার অত্যান্ত সচেতন। দল থেকে মানুষ আমাকে চায়, আমি তাদের সহযোগীতা ও ভালবাসা নিয়ে এগোতে চাই। বঙ্গবন্ধুর আদর্শ থাকলে জনগণের জন্য কাজ করা যায় এটি আমি মনে প্রণে বিশ্বাস করি। আমি নির্বাচিত হলে নারায়নপুর পৌরসভাকে একটি উন্নত মডেল পৌরসভা হিসেবেই গড়ের তুলবো, ইনশাআল্লাহ।

এই বিষয়ে নারায়নপুর পৌর জনসাধারণ জানান, নারায়নপুর পৌরসভায় নবগঠিত হওয়ায় অন্য যেকোনো পৌরসভার তুলনায় এ পৌরসভায় তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই পৌর সভায় উন্নয়নের ছোঁয়া ও আধুনিকতার ছোঁয়া লাগাতে নারায়নপুর বাজার বণিক জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠিত সভাপতি মো. সফিকুল ইসলাম (স্বপন) মজুমদারের বিকল্প নেই। তিনি এ পৌরসভার মেয়র হলে বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তার দ্বারাই সম্ভব বলে করেন নবগঠিত পৌরবাসী। তাই মতলব উপজেলার নারায়নপুর পৌরসভার সফিকুল ইসলাম স্বপনকেই মেয়র হিসেবে দখেতে চায় পৌরবাসী।

এই বিষয়ে নারায়নপুর বাজারের একাধিক ব্যবসায়ী জানান, নারায়নপুন বাজার ‘বণিক জনকল্যাণ সমিতি’র প্রতিষ্ঠিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ীদের নেতা মো: সফিকুল ইসলাম স্বপন মজুমদার। নারায়নপুন পৌরসভার ব্যবসার প্রাণ কেন্দ্র বাজার এলাকার বিভিন্ন সাধারণ ব্যবসায়ী ও মিল মালিকদের স্বার্থ সংরক্ষনের উদ্দেশ্যে নারায়নপুর ‘বণিক জনকল্যাণ সমিতি’ নামে একটি ব্যবসায়ীকদের সংগঠন প্রতিষ্ঠিত করেন। তার নেতৃত্বে উক্ত সমিতি নারায়নপুর বাজার ব্যবসায়ীদের কল্যাণে এবং দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছে। তিনি উক্ত সমিতির প্রতিষ্ঠিত সভাপতি হিসেবে এখন পর্যন্ত দায়িত্ব পালন করেন। নারায়নপুর বাজার ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে তিনি একজন পরম বন্ধুভাবাপন্ন এবং অভিভাবকতুল্য ব্যক্তি। তার জীবদ্দশায় সরকারের অনেক গুরুত্বপূর্ণ কর্মকান্ড তার ভূমিকা প্রশংসনীয়। এছাড়াও তিনি বিভিন্ন আর্থিক, সামাজিক, ক্রীড়া ও সেবা মূলক অসংখ্য প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে জনকল্যাণ মূলক কর্মকান্ডে তার অবদান হয়েছে।

তারা আরো বলেন, সফিকুল ইসলাম স্বপন মজুমদার একজন পরিচ্ছন্ন ক্লিন ইমেজের মানুষ। জনগণের কাছে তার গ্রহনযোগ্যতা রয়েছে, সদাহাস্যজ্জ্বল এই মানুষটি যদি নারায়পুর পৌর সভা নির্বাচনে মেয়র প্রার্থী হন তাহলে দলমত নির্বিশেষে আমরা ভোট দিয়ে তাকে মেয়র নির্বাচিত করবো। আমরা আশাবাদী তিনি নির্বাচিত হয়ে পিছিয়ে থাকা নবগঠিত নারায়পুর পৌর সভার জনগণের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews