ঈদ সামগ্রী বিতরণের আগে দেশ ও জনগণের স্বার্থে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রায় পাঁচ শতাধিক দু:স্থ লোকদের মাঝে ট্রাইগার্স ক্লাব ইন্টারন্যাশনালের সকল সদস্যবৃন্দ ঈদ সামগ্রী বিতরণ করেন।
বাংলা ফটো নিউজ : ঈদ মানে খুশি ঈদ মানে ঈদ মানে আনন্দ আর প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে (শুক্রবার) ঢাকার সাভারের হেমায়েতপুরে আলমনগর হাউজিং সোসাইটিতে ট্রাইগারস ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে গরীবদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাইগারস ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম জিতু, উপদেষ্টা জাকির হোসেন এবং সভাপতি আব্দুল মান্নান আকাশ, সদস্য সাংবাদিক তোফা সানি।
ক্লাবের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম জিতু এ সময় তার বক্তব্যে বলেন, ২০১৩ সাল থেকে সংগঠনটি জনসেবায় কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আলম চাঁন আজ আমাদের মাঝে নেই। তার অনুপ্রেরণায় এবং অনুদানে ক্লাবটি সব সময় গরীব দুখীদের মাঝে হাসি ফুঁটিয়ে আসছে।
ঈদ সামগ্রী বিতরণের আগে দেশ ও জনগণের স্বার্থে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রায় পাঁচ শতাধিক দু:স্থ লোকদের মাঝে ট্রাইগার্স ক্লাব ইন্টারন্যাশনালের সকল সদস্যবৃন্দ ঈদ সামগ্রী বিতরণ করেন।
Leave a Reply