বাংলা ফটো নিউজ ; করোনায় বিপাকে পড়া সাভারের অসহায়, শ্রমজীবী ও কর্মহীন রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সোমবার বিকেলে বাজার বাসস্ট্যান্ডের ক্যাপ্টেন সামাদ টাওয়ারের সামনে এসব রোজাদার মানুষের হাতে ইফতার তুলে দেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল, সাভার মডেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ান, সাভার কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন টিপু, সাভার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমূখ।
Leave a Reply