1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 31, 2026, 11:52 am
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন মোল্লা আর নেই ​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার

সাভারবাসীর প্রতি লকডাউন মেনে চলতে আহ্বান জানান রাজিব

  • আপডেট টাইম : Friday, July 2, 2021
  • 410

বাংলা ফটো নিউজ :
করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনা মেনে চলতে সাভারবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

তিনি বলেন, এটি একটি সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বস্তরের জনপ্রতিনিধিদের আরো ব্যাপকভাবে সম্পৃক্ত করতে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃবৃন্দকে এই জাতীয় দুর্যোগে একযোগে কাজ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, গত বছরের মার্চ মাসে দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারাদেশে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তথা জনসাধারণের সহায়তা নিয়ে সরকার সফলভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে। পূর্ব প্রস্তুতি না থাকা সত্ত্বেও মহান আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক ও দূরদর্শী নেতৃত্বে করোনার দীর্ঘমেয়াদী লকডাউনে দেশের একজন মানুষও না খেয়ে মারা যায়নি। সরকারিভাবে দুঃস্থদের ব্যাপক সাহায্য-সহযোগিতা করা হয়েছে। করোনা প্রতিরোধে টিকা প্রদানেও বর্তমান সরকার আন্তরিকতা, সক্ষমতা ও সাফল্য দেখিয়েছে।

তিনি বলেন, অতি সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। যা প্রথম দফার চেয়ে আরো বেশি ভয়াবহ ও প্রাণঘাতী। এ অবস্থায় করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও জনগণকে সুরক্ষা দিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত মোট সাত দিন পূর্ণাঙ্গ লকডাউনে থাকবে গোটা দেশ। তাই এখন আমাদের সম্মিলিত ও কঠোর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত সর্বস্তরের জনপ্রতিনিধিদের এই কাজে ব্যাপকভাবে সম্পৃক্ত করা দরকার।

করোনার সাম্প্রতিক ব্যাপক সংক্রমণ রোধকল্পে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাসমূহ অনুসরণ করে সাভার উপজেলাবাসীকে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানিয়েছেনন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews