1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 31, 2026, 11:00 am
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন মোল্লা আর নেই ​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার

সাভারে নৌকা জেতাতে মাঠে মঞ্জুরুল আলম রাজীব

  • আপডেট টাইম : Tuesday, December 28, 2021
  • 811

সাভার উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামীলীগ মনােনীত চেয়ারম্যান প্রার্থীদের জয় নিশ্চিত করতে কোমর বেধে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। দলীয় নেতাকর্মী ও বিশাল কর্মী বাহিনী নিয়ে মাঠে নেমেছেন তিনি। লক্ষ্য প্রতিটি ইউনিয়নে নৌকার জয় নিশ্চিত করন। মঞ্জুরুল আলম রাজীব মাঠে নামায় নৌকার পালে হাওয়া লেগেছে। প্রতিটি ইউনিয়নেই নৌকার প্রার্থীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভােটারদের মধ্যেও বেড়েছে প্রাণচাঞ্চল্য। নৌকার প্রার্থীদের পক্ষে নির্বাচনী আলােচনা সভায় বক্তব্য রাখছেন তিনি। তুলে ধরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনার উন্নয়ন বার্তা তুলে ধরে নৌকা প্রতীকে ভােট প্রার্থনা করছেন।

মঞ্জুরুল আলম রাজীব বলেন, নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। নৌকা মানেই উন্নয়ন তাই উন্নয়ন চাইলে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনােনীত প্রার্থীদের মার্কা নৌকায় ভােট দিতে হবে। নৌকার বাইরে অন্য কোন প্রতীকে ভােট দিলে উন্নয়ন বাধাঁগ্রস্থ হবে।

তিনি আরাে বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভােট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই গ্রাম হবে শহর, প্রতিটি ইউনিয়ন হবে আধুনিক ও মডেল ইউনিয়ন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews