1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 12:51 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

আফগান উগ্রবাদীরা পাকিস্তানের জন্য হুমকি

  • আপডেট টাইম : Tuesday, December 28, 2021
  • 2468

আফগানিস্তানের উগ্রবাদীরা পাকিস্তানের জন্য হুমকি বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

সোমবার (২৭ ডিসেম্বর) ইসলামাবাদের পাকিস্তান-চীন কেন্দ্রে দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আলী জিন্নাহর জীবন ও কর্মের ওপর আয়োজিত এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ফাওয়াদ চৌধুরী বলেন, আফগানিস্তানে নারীরা একাকী ভ্রমণ করতে পারে না এবং তাদেরকে স্কুলে যাওয়ারও অনুমতি দেওয়া হচ্ছে না।

পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, তালেবানের পশ্চাদমুখী চিন্তাধারা পাকিস্তানের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। একটি উগ্রবাদী গোষ্ঠী পাকিস্তানের সীমান্তবর্তী দেশের ক্ষমতা দখল করার কারণে এই গোষ্ঠীর উগ্রবাদী দর্শন পাকিস্তানে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে রোববার (২৬ ডিসেম্বর) এক নির্দেশনায় আফগান সরকার জানায়, দেশটিতে ট্যাক্সিতে উঠতে গেলে নারীদের হিজাব পরতেই হবে, ক্ষেত্রবিশেষে তাদের বোরকাও পরতে হবে। ট্যাক্সিচালকদেরও একগুচ্ছ নিয়ম মানতে হবে। তাদের লম্বা দাড়ি রাখতে হবে এবং প্রার্থনার জন্য থামতে হবে। তারা ট্যাক্সিতে কোনো গান বাজাতে পারবেন না।

নির্দেশিকায় আরও বলা হয়, নারীরা হিজাব না পরলে তাদের ট্যাক্সিতে নেওয়া যাবে না। কোনো নারী যদি ৭২ কিলোমিটার বা তার বেশি দূরত্বে যেতে চান, তাহলে তার সঙ্গে কোনো পুরুষ আত্মীয় থাকতেই হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews