1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:43 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জয়নাল হাজারীর মৃত্যু, আ. লীগের ৩ দিনের শোক

  • আপডেট টাইম : Tuesday, December 28, 2021
  • 387

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য, বর্ষিয়াণ রাজনীতিবিদ জয়নাল হাজারীর মৃত্যুতে তিনদিনের শোক পালন করবে জেলা আওয়ামী লীগ।

ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এই কথা জানান তিনি।

তিনি বলেন, আমাদের প্রিয় নেতা ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে ফেনী জেলা আওয়ামী লীগ থেকে তিন দিনের (২৮,২৯ ও ৩০ ডিসেম্বর) শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
ফেনীর সকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, প্রত্যেক পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবাই তার মৃত্যুতে শোকাহত।

সাংসদ জানান, আমাদের পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিকেল সাড়ে ৪ টায় ফেনী পাইলট হাই স্কুল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে। সাবেক সংসদ সদস্য হিসেবে ঢাকাতে সংসদ ভবনে একটি জানাযা হওয়ার কথা রয়েছে। ঢাকাতে জানাযা হলেও ফেনীতে যথা সময়ে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে জয়নাল হাজারীর কথা অনুযায়ী মুজিব উদ্যানে তার দাফন করা হবে বলে জানান তিনি।

দলমত নির্বিশেষে সকলকে জানাযায় অংশগ্রহণ করে জয়নাল হাজারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews