1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 5:40 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

  • আপডেট টাইম : Sunday, April 1, 2018
  • 403

বাংলা ফটো নিউজ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী একটি নৈশ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। পরে আহতদের মধ্যে আরও দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।

রোববার (১ এপ্রিল) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-বরগুনার হাসান মিয়া (২৫) ও বরিশালের অসিম মাঝি (৩৫)। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ছয় যাত্রী নিহত হন। এসময় আহত হন আরও ২৫ যাত্রী। আহত যাত্রীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরও দুইজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews