1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 31, 2026, 10:02 am
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন মোল্লা আর নেই ​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার

প্রচার শেষ, পঞ্চম ধাপের ভোটের প্রস্তুতি ইসির

  • আপডেট টাইম : Tuesday, January 4, 2022
  • 395

বুধবার ৭০৮ ইউপিতে নির্বাচনের আগে ও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশনও।

মঙ্গলবার ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল পাঠানো হবে। ইতোমধ্যে যেসব এলাকায় ইভিএমে ভোট হবে সেগুলোতে মক ভোটিংও সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান জানান, ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পঞ্চম ধাপে ৪০টিতে ইভিএমে ভোট হবে। বাকিগুলোয় ব্যালট পেপারে নির্বাচন হবে।

বরাবরের মতো সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে।

বিনা লড়াইয়ে ইউপি চেয়ারম্যান আরও ৫২

শেষ ধাপে ১৩৮ ইউপির ভোট ৭ ফেব্রুয়ারি

ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে শেষ হওয়া আগের চার ধাপের ভোটে বেশ কিছু এলাকায় সহিংসতা ও মারামারি হয়েছে। ভোটের আগে, ভোটের দিন ও পরে ইতোমধ্যে অন্তত অর্ধশতাধিক লোকের প্রাণহানির তথ্য গণমাধ্যমে এসেছে।

এবার পঞ্চম ধাপের ভোটের আগেও অনেক স্থানে সংঘষে হতাহতের ঘটনা ঘটেছে। ছিল পাল্টাপাল্টি অভিযোগও।

পরিস্থিতি সামলাতে সব পক্ষের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছে সাংবিধানিক সংস্থাটি।

পঞ্চম ধাপের ভোট

>> বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯৩ জন। এরমধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত সদস্য ৩৩ জন ও সাধারণ সদস্যা ১১২ জন।

>> ভোটের লড়াইয়ে আছেন ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান ৩২৭৪ জন, সংরক্ষিত সদস্য ৭৯৫০ জন ও সাধারণ সদস্য ২৫,২৩৩ জন।

>> আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ অন্তত এক ডজন রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

>> ভোটার সংখ্যা ১,৪২,২০,১৯৫জন।

>> ভোটকেন্দ্র ৭১৩৭টি; ভোটকক্ষ ৩৯,৩৯১টি।

করোনাভাইরাস মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউপিতে প্রথম ধাপে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর, দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ও চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ভোট হয়।

এরার পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে বুধবার, ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউপি এবং সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ৭ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা রয়েছে।

বর্তমান কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসির অধীনে ইউপি নির্বাচন শেষ হবে। মধ্য ফেব্রুয়ারিতে ৫ সদস্যের ইসি বিদায় নেবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews