1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 31, 2026, 10:03 am
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন মোল্লা আর নেই ​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার

সাভারে ‘গরুচোর’ সন্দেহে দুই নারীসহ চারজনকে বেধড়ক মারধর

  • আপডেট টাইম : Saturday, February 5, 2022
  • 363

বাংলা ফটো নিউজ : সাভারে গরুচোর সন্দেহ নারীসহ চারজনকে পিটিয়ে গুরুতর জখম করেছে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

শনিবার (৫ জানুয়ারি) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত দুই পুরুষ কৌশলে পালিয়ে গেছেন বলে দাবি এলাকাবাসীর।

 

আহত দুই নারী হলেন নাজমা (২৭) ও পারভিন (৩০)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া পলাতক দুই ব্যক্তির নাম-ঠিকানা পাওয়া যায়নি। তারা কৌশলে পালিয়ে গেছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি ওই এলাকার হাবিবুল্লাহ নামের এক কৃষকের গরুর পাশে কয়েকজন ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। এ সময় তাদের গরুচোর আখ্যা দিয়ে চিৎকার শুরু করেন এক ব্যক্তি। পরিস্থিতি বেগতিক দেখে অটোরিকশা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কথিত চোরের দল। পরে এলাকাবাসী একত্র হয়ে দুই নারীসহ চারজনকে গণপিটুনি দিয়ে মারাত্মক আহত করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পুরুষ দুই ব্যক্তি কৌশলে হাসপাতাল থেকে পালিয় যান।

বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির বলেন, দত্তপাড়া এলাকায় গরুচোরের উপদ্রব বেড়ে গেছে। যাদের এলাকাবাসী একত্র হয়ে মারধর করেছে, তারা মূলত ‘গরুচোর’।

 

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, আহতরা ‘গরুচোর’ কি না, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া অন্য দুজনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews