1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 10:13 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে গরু চুরির দুই নারী আসামির চুল কেটে মামলা খেলো গ্রামবাসী

  • আপডেট টাইম : Sunday, February 6, 2022
  • 342

বাংলা ফটো নিউজ : সাভারে ‘গরুচোর’ সন্দেহ দুই নারীকে পিটিয়ে আহত করে চুল কেটে দেওয়ার অভিযোগে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জন গ্রামবাসীকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ। এদিকে আটক দুই নারীর বিরুদ্ধে গরু চুরির চেষ্টার মামলা করেছেন হাবিবুল্লাহ নামের এক ব্যক্তি।

 

রবিবার (৬ ফেব্রুয়ারি) সাভার মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও এসআই আব্দুল কুদ্দুস। নাম প্রকাশ করলে আসামি পালিয়ে যেতে পারে, তাই প্রধান আসামির নাম প্রকাশ করেনি পুলিশ। তবে গ্রেপ্তার দুই নারীকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার দুই নারী বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাসিন্দা। বর্তমানে রাজধানীর মিরপুর শাহ আলী মাজারের পাশে বস্তিতে বসবাস করেন তাঁরা।

 

পুলিশ জানায়, গতকাল দুপুরে বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির গরু প্রকাশ্যে চুরি করার চেষ্টা করছিলেন দুই নারী ও দুই পুরুষ। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চারজনকে ধাওয়া দিয়ে ধরে পিটুনি দিয়ে গুরুতর আহত করে এবং দুই নারীর চুল কেটে দেয়। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। প্রাথমিক চিকিৎসার সময় দুই পুরুষ পালিয়ে গেলেও ওই দুই নারী পালাতে পারেননি। পরে শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় হাবিবুল্লাহ নামের ওই ব্যক্তি দুই নারীসহ চারজনকে আসামি করে সাভার মডেল থানায় গরু চুরির চেষ্টার মামলা দায়ের করেন। এদিকে চোর সন্দেহে দুই নারীকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগে ৩২৩ ও ৩২৬ ধারায় বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস দত্তপাড়া এলাকার এক ব্যক্তির নামসহ ও অজ্ঞাতপরিচয় কয়েকজনেক আসামি করে মামলা করেছেন।

 

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সায়েদ বিন জসিম বলেন, ‘শনিবার দুই নারীসহ চুরির সঙ্গে জড়িত চারজন এসেছিল। একজনের পায়ে একটু সমস্যা হয়েছে। বাকি সবার অবস্থা ভালো ছিল। আমরা শুধু চিকিৎসার বিষয়টি দেখেছি। বাকি বিষয় পুলিশ দেখবে।

 

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, চুরির চেষ্টার মামলায় গ্রেপ্তার দুই নারীকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের মারধর করে চুল কেটে দেওয়ার মামলার আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews