1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 31, 2026, 2:06 pm
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন মোল্লা আর নেই ​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার

ধামরাইয়ে ২ ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : Monday, February 7, 2022
  • 375

বাংলা ফটো নিউজ : ঢাকার ধামরাইয়ে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অনুমোদনহীন দুই ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপর পর্যন্ত ধামরাইয়ের সদর ইউনিয়নে ডমরান এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ জানান, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সব ইটভাটার কাগজপত্র নেই সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। মোল্লা ব্রিকস ও ভাই ভাই ব্রিকস দুটি তাদের বৈধ কোন কাগজ দেখাতে পারেনি। তাই ব্রিকস দু’টি ভেঙে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্রিকস দুটির মালিককে ২ লক্ষ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় উপস্থিত ছিলেন ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews