1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 10:15 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় পথচারীর মৃত্যু

  • আপডেট টাইম : Monday, February 7, 2022
  • 324

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় রাস্তা পারাপার হতে গিয়ে সোবাহান আলী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার মোজারমেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোবাহান আলী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার শ্রীপুর গ্রামের রহম আলির ছেলে। তিনি কাশিমপুর থানাধীন তেঁতুলবাড়ি এলাকার আরএসপিএল হেলথ লিমিটেড ফ্যাক্টরিতে লেবার হিসেবে কর্মরত ছিলেন।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, আশুলিয়ার মোজারমিল এলাকায় বিকালে রাস্তা পারাপারের সময় রাজধানী পরিবহন নামক ঢাকা-চন্দ্রা অজ্ঞাত নম্বরবিহীন একটি বাস তাকে চাপা দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার হয়ে মৃত্যু হয়। খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাছটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews