1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 31, 2026, 10:04 am
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন মোল্লা আর নেই ​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার

সাভারে ৭ ইটভাটা বন্ধ

  • আপডেট টাইম : Tuesday, February 8, 2022
  • 390

বাংলা ফটো নিউজ : মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের আমিন বাজার ও আশুলিয়ার শিমুলিয়া এলাকায় এসব অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করে বন্ধ করে দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে সাভারের আমিন বাজারের সালেহপুর এলাকায় সোনার বাংলা ব্রিকস, একে বি ব্রিকস, আনান ব্রিকস, এ এস বি এন্ড কোং ব্রিকস ইট তৈরি করে বাজারজাত করে আসছিলো। পরে আজ (মঙ্গলবার) ওই সব ইট ভাটায় অভিযান পরিচালনা করে চারটি ইট ভাটার সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়া হয় ও সোনার বাংলা ব্রিকসকে নগদ এক লক্ষ টাকাও জরিমানা করা হয়।

অপরদিকে একই অভিযোগে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা এলাকায় পল্লি ব্রিকস, এবিসি ব্রিকস ও মোল্লা ব্রিকস এর সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

একই অভিযোগে ঢাকার ধামরাইয়ের ডেমরান এলাকায় মোল্ল্যা ব্রিকস ও ভাই ভাই ব্রিকস এর সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন সেই সাথে এই দুইটি ইট ভাটাকে নগদ চার লক্ষ টাকাও জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews