1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 30, 2026, 8:07 am
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন মোল্লা আর নেই ​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার

হোটেলে হোটেলে ভালোবাসা দিবসের আয়োজন

  • আপডেট টাইম : Friday, February 11, 2022
  • 399

বাংলা ফটো নিউজ : বিশ্ব ভালোবাসা দিবস ১৪ই ফেব্রুয়ারি আর এই ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও নানান আয়োজন করেছে রাজধানীর তারকা হোটেলগুলো।

বিশেষ দিনটি বিশেষভাবে উপভোগ করতে রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেল বাহারি গিফট ও রাতের ক্যান্ডেল লাইট খাবার আয়োজন করেছে। তাদের ভ্যালেন্টাইনের বুফে রাতের খাবার ৫৫০০ টাকা।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭০৪১১২৬৪৭-৪৮

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দেশে এবং বিদেশে নানা ধরণের বর্ণিল অনুষ্ঠানের আয়োজন ও পরিকল্পনা। এক্ষেত্রে ঢাকা রিজেন্সি -ও কিন্তু পিছিয়ে নেই! ভালোবাসার প্রত্যয়কে ধরে রাখতে ভালোবাসার মানুষদের জন্য ঢাকা রিজেন্সিতে গিটারের সুরে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০ থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। রয়েছে ভ্যালেন্টাইন অন দা স্কাইলাইন। যেখানে কাপলদের জন্য লাইভ বার-বি-কিউ বুফে ডিনার ৭৯৯৯ টাকা।

ডিনারের সঙ্গে থাকবে জনপ্রিয় সংগীত শিল্পীর লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ। বিশেষ দিনটিকে স্মরণীয় করতে ছবি তোলার জন্য থাকছে ফটোবুথ।
বিস্তারিত জানতে কল করুন ০১৭১৩৩৩২৫০৪

বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া ভালোবাসা দিবস ঘিরে নানা আয়োজন নিয়ে প্রস্তুত অতিথিদের জন্য। খাবার উপভোগের সঙ্গে সঙ্গে এই হোটেল থেকে প্লেনের ওঠানামা দেখার সুযোগ রয়েছে। প্রিয়জনকে নিয়ে সুন্দর একটি সন্ধ্যা কাটানোর জন্য রাজধানীতে এরচেয়ে সুন্দর জায়গা কমই রয়েছে। আন্তর্জাতিক চেইন বুটিক হোটেলটির রয়েছে ৪১টি এক্সক্লুসিভ রুম,স্পা,পুল, জিম এবং দুটি রেস্তোরাঁ। যোগাযোগ ০১৭৫৫৫৬২৫৯০

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews