1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 31, 2026, 10:02 am
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন মোল্লা আর নেই ​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২ আসামির মৃত্যু

  • আপডেট টাইম : Friday, February 11, 2022
  • 537

বাংলা ফটো নিউজ : মানবতাবিরোধী অপরাধ মামলার ফাঁসি আসামি সৈয়দ মোহাম্মদ কায়সার (৭৭) বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউতে) মারা গেছে। এদিকে, মাদক মামলার তিন মাসের সাজাপ্রাপ্ত ইকবাল হোসেন (৪০) নামে অপর এক বন্দি মারা গেছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সৈয়দ মোহাম্মদ কায়সার মানবতাবিরোধী অপরাধ মামলার ফাঁসির আসামি ছিলেন। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টা ১০ মিনিটে মারা যান।

এদিকে দক্ষিণ কেরাণীগঞ্জের বাসিন্দা তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি মাদকাসক্ত ইকবাল হোসেন ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল নেওয়ার পথে মারা যান। পরে সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে সকাল আজ ৯টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এই ইকবালকে এর আগেও কয়েকবার হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে কারাগারে নেওয়া হয়েছিল। এখন আইন অনুযায়ী দুটোই মরদেহের ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews