1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 31, 2026, 10:08 am
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন মোল্লা আর নেই ​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার

চাদরের মান যাচাই আইজিপির কাজ নয়: আ স ম রব

  • আপডেট টাইম : Friday, February 11, 2022
  • 709

বাংলা ফটো নিউজ : পুলিশের আইজি পদকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের বাইরে গৌণ কাজে সম্পৃক্ত করা ন্যায়সঙ্গত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেছেন, বিছানার চাদর ও বালিশের কভারের রং বা মান যাচাই করতে জার্মানি যাওয়া আইজিপি পদের উপযুক্ত কাজ নয়, এটা গুরুত্বপূর্ণ পদের কর্তব্য পালনের যথার্থ ক্ষেত্রও নয়। বাহিনীপ্রধান এরকম গৌণ আর অপ্রয়োজনীয় কাজে বিদেশে যাওয়া রাষ্ট্র পরিচালনার কাজকে গুরুত্বহীন মনে করারই নামান্তর। এতে কর্তৃপক্ষ দেশ আর জাতি নিয়ে ছেলেখেলায় মেতেছে বলে মনে হয়।

আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঔপনিবেশিক পুলিশি ব্যবস্থার বিপরীতে গণবান্ধব পুলিশি ব্যবস্থা প্রচলনের ক্ষেত্রে আইজিপি পদ রাষ্ট্রের সঙ্গে অনেক বেশি অবিচ্ছেদ্য। আধুনিক ও মানবিক পুলিশ বাহিনী গঠনে অবদান রাখতে সক্ষম এমন কর্মে যুক্ত হওয়ার জন্য আইজিপির বিদেশ গমন প্রয়োজন হলে রাষ্ট্রের জন্য তা গুরুত্বপূর্ণ এবং ন্যায়সঙ্গত হতে পারে। কাজের অগ্রাধিকার নির্ধারণে জনগণ এবং রাষ্ট্রের প্রয়োজনকেই সরকারের সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews