1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 6:36 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

  • আপডেট টাইম : Saturday, February 12, 2022
  • 1663

বাংলা ফটো নিউজ : বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে শরণখোলা উপজেলার রায়েন্দা-মাছুয়া ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, অ্যাম্বুলেন্সের চালক মো. মামুন, চালকের সহকারী মিলন ও শিমুল। তিন জনেরই দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

অ্যাম্বুলেন্স চালক মো. মামুন বলেন, রায়েন্দা বাজারের ফেরিঘাট এলাকায় নুরুল ইসলাম মীর নামে এক শ্বাসকষ্টের রোগীর জন্য অ্যাম্বুলেন্সে করে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাই। বাড়ির সামনে পৌঁছালে অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, অগ্নিগদ্ধ তিনজন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিন জনেরই দুই হাত পুড়ে গেছে। এক জনের মাথায় সামান্য ক্ষত হয়েছে। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews