বাংলা ফটো নিউজ : সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিএনপি বিদেশে কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। দুপুরে সাভারের বিরুলিয়ার আক্রান ও খাগান এলাকায় দুটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে গুপ্ত ঘাতকের মত ষড়যন্ত্র করে যাচ্ছেন কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply