বাংলা ফটো নিউজ : আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সকালে সাভারের তালবাগ এলাকায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি সরকার ক্ষমতায় থাকতে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কোন কাজ করে নাই উল্লেখ করে তিনি আরও বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সবসময় দেশে ব্যাপক উন্নয়ন হয় বলেও বলেন তিনি।
আলাপকালে এসময় সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply