1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 30, 2026, 7:03 am
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন মোল্লা আর নেই ​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : Tuesday, February 22, 2022
  • 407

বাংলা ফটো নিউজ : রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে প্রচণ্ড জ্যামের কারণে ফায়ার সার্ভিসের ইউনিট সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।

মার্কেটের কোনো একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ৩০ থেকে ৩৫টি দোকান আগুনের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে।

আমরিন বুক হাউজ নামে একটি দোকানের মালিক জানান, আগুনে ইতোমধ্যে তার দোকানের সব বই পুড়ে গেছে।

বন্ধের দিনেও দোকান খোলা রেখেছিলেন কেন, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, করোনার কারণে যে ক্ষতির স্বীকার হয়েছিলেন সেটি পুষিয়ে নিতেই দোকান খোলা ছিল।

তিনি বলেন, কিছু করার ছিল না। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আমাদের।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, অনেক দোকানের বই পুড়ে গেছে। যেসব দোকানে আগুন ছড়ায়নি, সেসব দোকানের মালিকদের বই সরানোর কাজে ছুটোছুটি করতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews