1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 5:28 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সুদের টাকা শোধে মেয়েকে বিয়ে দিতে বাধ্য হলেন বাবা!

  • আপডেট টাইম : Tuesday, March 1, 2022
  • 630

বাংলা ফটো নিউজ : সুদের টাকা দিতে না পেরে ১৩ বছরের মেয়েকে ওই সুদের কারবারির সঙ্গে বিয়ে দিতে বাধ্য হয়েছেন অসহায় বাবা ইউসুফ মিয়া। এ নিয়ে পুরো এলাকায় সমালোচনার ঝড় বইছে। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের রাঙ্গাচিরা গ্রামে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে এই বিয়ে সম্পন্ন হয়।

 

জানা গেছে, ওই গ্রামের দরিদ্র ইউসুফ মিয়া অভাব অনটনের কারণে উপজেলার চিলাবাড়ি এলাকার সিরাজুল ইসলামের (৫৫) কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়ে তা পরিশোধ করতে ব্যর্থ হন। তাই সুদখোর সিরাজুল ইসলাম স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতা চান। পরে প্রভাবশালীরা ইসুফকে মেয়ে বিয়ে দিতে চাপ ও বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন। পরে মানসন্মানের ভয়ে মেয়েকে সিরাজুল ইসলামের সঙ্গে বিয়ে দিতে রাজি হন। শুক্রবার গভীর রাতে স্থানীয় কাজী আমিরুল ইসলাম এ বিয়ে রেজিষ্ট্রেশন করেন। সিরাজুল ইসলাম সদর উপজেলার চিলাবাড়ি গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

 

রাঙাচিরা গ্রামের ইউপি সদস্য সোলাইমান মন্ডল ওরফে সলু মন্ডল জানান, অভাব-অনটনের কারণে সিরাজুল ইসলামের কাছে মেয়েকে বিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন মা-বাবা। তবে এ ঘটনা আগে জানতে পারলে তিনি এমনটি হতে দিতেন না।

সিরাজুল ইসলাম বিয়ের কথা স্বীকার করে জানান, তার স্ত্রী অসুস্থ থাকায় পরিবারের মতামত নিয়ে প্রস্তাবের মাধ্যমেই অল্প বয়স্ক মেয়েকে বিয়ে করেছেন। তবে মেয়েটির পরিবারকে সুদের টাকার জন্য চাপ প্রয়োগ করে বিয়ে করার কথা অস্বীকার করেন তিনি।

কাকুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ জানান, বিয়ের কথা তিনি শুনেছেন তবে সুদের টাকার জন্য চাপ দিয়ে মেয়েটিকে বিয়ে করা হয়েছে কিনা তা জানেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews