1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 5:27 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম : Wednesday, March 2, 2022
  • 755

বাংলা ফটো নিউজ : দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে সকালে সাভারে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ শেষে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে এই সংঘর্ষ শুরু হয়।এতে পুলিশসহ আহত হয়েছে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী।

পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে পুলিশকে লক্ষ্য করেও ইট পাটকেল ছোড়া হয়। সংঘর্ষের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, দলীয় কর্মসূচীতে যোগ দিতে সকালে দলটির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ জেষ্ঠ নেতাকর্মিরা সকল থেকেই জড়ো হন সাভারের ব্যাংক কলোনী এলাকায়। সেখানে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান সালাউদ্দিন বাবুর বাসভবনে অনুষ্ঠিত সমাবেশ শেষে দলীয় নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা পয়েন্টে উঠা মাত্রই পুলিশ তাদের বাঁধা দেয়।

এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের বাদানুবাদের এক পর্যায়ে নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।এক পর্যায়ে লাঠিচার্জের জবাবে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়া হলে পুলিশও দফায় দফায় লাঠিচার্জ করে নেতাকর্মীদের ধাওয়া করে মডেল মসজিদ পর্যন্ত নিয়ে যায়।

 

উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়।

 

সংঘর্ষের কারনে ঢাকা-আরিচা মহাসড়কে তৈরি হয় তীব্র যানজটের। প্রায় আধা ঘন্টা খানেক পর যান চলাচল স্বাভাবিক হয়। এঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews