1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 2:57 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি

  • আপডেট টাইম : Sunday, April 1, 2018
  • 423

বাংলা ফটো নিউজ : আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০১ এপ্রিল) দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি জানান, চলমান আন্দোলনের অংশ হিসেবে আসন্ন গাজীপুর এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র নেতাদের এ বৈঠক শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আ ন হ আখতার হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ, তাহসিনা রুশদীর লুনা, মীর নাসিরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews