1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 4:24 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

বাংলাদেশে এখন ভালো ছবি নির্মাণ হয় না: সাভারে সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : Saturday, March 5, 2022
  • 446

বাংলা ফটো নিউজ : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাংলাদেশে এখন ভালো ছবি নির্মাণ হয়না এ জন্য দর্শকরা হলে যান না তাই হলগুলো বন্ধ হয়ে গেছে। শনিবার (০৫ মার্চ) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় ‘লীজ এসোসিয়েশন অব কুমারখোদার’ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, দেশে এখন ভালো গল্প নিয়ে কোনো পরিচালক ও প্রযোজক ছবি তৈরি করে না তাই দেশের মানুষ হলে যায়না মানুষ। এখন ইউটিউব ও ফেসবুকে সব ভিডিও ছবি দেখতে পায়। ভালো ছবি তৈরি হলে আবারও মানুষ হলমুখী হবে।

 

তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিটি সাংস্কৃতিক কেন্দ্রে একটি সিনে কমপ্লেক্স থাকবে। এটি যদি বাস্তবায়ন করতে পারি তাহলে চলচ্চিত্র জগতের সুদিন আবার ফিরে আসবে।

 

তিনি আরও বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকতে সংস্কৃতি খাতকে ধ্বংস করেছিলো পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সংস্কৃতি মন্ত্রণালয়কে ব্যাপক উন্নয়ন করেছে।

অনুষ্ঠানে এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews