বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত (২৩) এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৫ মার্চ) বিকালে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানান, স্থানীয়রা ভুট্টা ক্ষেতে গেলে সেখানে মরদেহটি দেখতে পায়। পরে আশেপাশের লোকজন সহ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশেই একটি ব্যাগ, বিস্কুট ও কীটনাশক দ্রব্য পাওয়া গেছে। এখনো নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি ধামরাই থানা পুলিশ।
Leave a Reply