বাংলা ফটো নিউজ : পূর্ব শক্রতার জের ধরে সাভারের আশুলিয়ায় এক কৃষকের প্রায় হাজার পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া এলাকার কৃষক শহর আলীর পেঁপে বাগানে এঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
পেঁপে বাগানের মালিক শহর আলী বলেন, তিনি দীর্ঘদিন ধরে কুটুরিয়া এলাকায় চল্লিশ শতাংশ জমি লিজ নিয়ে পেঁপে বাগান করেন। এবার পেঁপের ফলনও ভালো হয়েছে। দুর্বৃত্তরা ভোর রাতে ওই পেঁপে বাগানের সকল গাছ কেটে ফেলেন। এসময় দুর্বৃত্তরা ওই পেঁপে বাগানে আগুন ধরিয়ে দেয়। পরে সকালে তিনি পেঁপে বাগানে গিয়ে গাছ কাটা দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গাছের সাথে এই শক্রতা করায় দুর্বৃত্তদের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। পেঁপে গাছ কাটার খবর পেয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Leave a Reply