1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 4:25 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় রোলার মেশিনের ধাক্কায় কারখানা শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : Monday, March 7, 2022
  • 456

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় একটি টেক্সটাইল কারখানার কাপর তৈরির রোলারের সাথে ধাক্কায় গুরুতর আহত অবস্থান হাসপাতালে মৃত্যু হয়েছে রিপন আহম্মেদ (৩২) নামের এক শ্রমিকের। সোমবার (৭ মার্চ) দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পরে একই দিন বিকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রিপন আহম্মেদ কুরিগ্রাম জেলার বাসিন্দা। সে আশুলিয়ার বারইপাড়া এলাকায় থেকে তানজিলা টেক্সটাইল লিমিটেড নামের ওই পোশাক কারখানায় অপারেটর হিসাবে কাজ করতো।

 

পুলিশ জানায়, নিহত রিপন কারখানাটির কাপর বানানোর কাজ করে। দুপুরে সেই কাপর বানানোর রোলারের সাথে সজোড়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এতে তার মাথা ফেটে যায় ও মুখ দিয়ে রক্ত বের হয়। পরে তার সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাশের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে গেলে বিকাল তিনটার দিকে তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম বলেন, বিকালে আমাদের কাছে খবর আসে এক ব্যক্তির হাসপাতালে মৃত্যু হয়েছে। সেখানে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। কাজ করতে গিয়ে রোলারের সাথে ধাক্কায় গুরুত্বর আহত হয়ে হাসপাতালে গেলে তার মৃত্যু হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews