1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 4:29 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ধামরাইয়ে বসুন্ধরা সিমেন্টের হালখাতা ও রিটেইলার সম্মেলন

  • আপডেট টাইম : Tuesday, March 8, 2022
  • 432

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা ১৪২৮ ও রিটেইলার সম্মেলন ২০২২ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বসুন্ধরা সিমেন্ট ও সাভারের বাইপাইলের মেসার্স আমিন ট্রেডিং করপোরেশনের আয়োজনে ধামরাইয়ের আলাদিনস পার্কে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

মেসার্স আমিন ট্রেডিং কর্পোরেশন এর স্বত্বাধিকারী আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসাইন ও এজিএম (সেলস) মো. জিয়ারুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন হেড অব ফাইন্যান্স (ট্রেজারার, সেক্টর বি বসুন্ধরা গ্রুপ) নুরে আলম সিদ্দিকী, জিএম (সেলস-সিমেন্ট সেক্টর) আব্দুল লতিফ ও এজিএম সাইফুল ইসলাম রুবেলসহ আরো অনেকে।

 

প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের উৎপাদিত পণ্য গুণগত মানের দিক থেকে কারো সাথে আপস করে না। এর মধ্যে বসুন্ধরা সিমেন্ট অন্যতম। এ সিমেন্ট দিয়ে কোনো ভবন তৈরি করলে প্রজন্ম থেকে প্রজন্মের বন্ধন যুগ যুগ থাকবে। বসুন্ধরার স্লোগান হলো, ‘দেশ এবং মানুষের কল্যাণে’। বসুন্ধরা গ্রুপ বিভিন্নভাবে মানুষের কল্যাণে কাজ করে থাকে। এ সময় তিনি অসহায়দের ঘর, দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার জোগানসহ বসুন্ধরা গ্রুপের বিভিন্ন মানবিক সহায়তার কথা উল্লেখ করেন।

 

হালখাতা অনুষ্ঠানের আলোচনা শেষে ব্যবসায়ীদের মধ্যে সেরা ১০ জন বিক্রেতাকে পুরস্কার প্রদান ও র‍্যাফেল ড্রর আয়োজন করা হয়। প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল (ফেরদৌসি সরকার এন্টারপ্রাইজ), দ্বিতীয় পুরস্কার একটি এলইডি টিভি (সাজিদ এন্টারপ্রাইজ) ও তৃতীয় পুরস্কার একটি স্টিলের আলমারি (রানা এন্টারপ্রাইজ) পেয়েছে।

অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের সাভার অঞ্চলের সাত শতাধিক ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন খেলাধুলার আয়োজনও করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews