1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 4:29 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

  • আপডেট টাইম : Wednesday, March 9, 2022
  • 456

বাংলা ফটো নিউজ : সাভারে জলাধার দখল করে বালু ভরাটের অভিযোগে দুটি হাউজিং-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লোহার পাইপ ও দুটি ড্রেজার জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় দখলে নেয়া খালটি হাউজিং কর্তৃপক্ষের নিজ খরচে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার নির্দেশও দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

মঙ্গলবার (৮ মার্চ) সাভারের বনগাঁও ইউনিয়নে এসএ হাউজিং এবং জমজম হাউজিং-এ মোবাইল কোর্ট পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

 

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার বলেন, সাভারের বনগাঁও ইউনিয়নে এস এ হাউজিং জমজম হাউজিং কোম্পানি বালু ফেলে জলাধার ভরাট করার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে জলাধার ভরাট করার সত্যতা পাওয়া যায় এবং হাউজিং কোম্পানির দুটি ড্রেজারসহ বিপুল পরিমান সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

এছাড়া জলাধারের ভরাটকৃত অংশের মাটি সরিয়ে নিয়ে পূর্বের অবস্থানে ফিরে আনতে এসএ হাউজিং কোম্পানির মালিক বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং জমজম হাউজিং এর মালিক নুর মোহাম্মদকে নির্দেশ প্রদান করা হয়েছে। তবে আইন অমান্য করে জলাধার ভরাট করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews