1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 4:24 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে তিন বছরের শিশুকন্যা চুরি, দেখা গেল সিসি ক্যামেরার ফুটেজে

  • আপডেট টাইম : Thursday, March 10, 2022
  • 450

বাংলা ফটো নিউজ : বাড়ির সামনে সড়কের পাশে খেলা করার সময় জামেলা নামের তিন বছরের এক শিশুকন্যাকে কোলে তুলে নিয়ে পালিয়ে গেছে বোরকা পরা অজ্ঞাত এক নারী। বুধবার (৯ মার্চ) সাভারের থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ মার্চ) সাভার মডেল থানায় মামলা করেন নিখোজ শিশুটির মা শিলা বেগম।

 

নিখোঁজ শিশুকন্যা জামেলা রাজবাড়ী জেলার বাসিন্দা। সে তার মা শিলা বেগমের সাথে থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের পিছনে মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকতো।

 

শিশুটির মা শিলা বেগম বলেন, আমি একটি পোশাক কারখানায় কাজ করে মেয়েটাকে দেখাশোনা করি ও সংসার চালাই। মেয়েটা ওর নানীর কাছেই থাকতো। বুধবার আমি কাজে গেলে দুপুরের দিকে আমার মেয়ে রাস্তায় বের হয়। এসময় একজন বোরখা পড়া নারী তাকে তুলে নিয়ে চলে যায়। বিষয়টি আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখে নিশ্চিত হই। তবুও বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজির পর না পেয়ে সাভার থানায় অভিযোগ দায়ের করি।

 

তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান রাসেল বলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে এক বোরখা পরিহিত নারী রাস্তায় শিশুটিকে পাওয়ামাত্র তাকে কোলে তুলে নিয়ে চলে যায়। ওই নারীকে সনাক্ত ও শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews