1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 4:25 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

মধ্যরাতে সাভারের নিখোঁজ শিশুকন্যা জামেলা উদ্ধার

  • আপডেট টাইম : Friday, March 11, 2022
  • 657

বাংলা ফটো নিউজ : সিসি ক্যামেরার ফুটেজের সেই বোরখা পরিহিত নারীকে আটকসহ শিশুকন্যা জামেলাকে উদ্ধার। বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে সাভার সদর ইউনিয়নের কলমা আনার কলি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীর সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। সেইসঙ্গে বোরখা পরিহিত অপহরণকারী নারী পারভীন আক্তারকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পারভীন আক্তার মানিকগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

 

এর আগে বুধবার (৯ মার্চ) দুপুরে সাভারের থানা রোড এলাকায় একটি সুপারশপের সামনে থেকে জামেলাকে চুরি করে নিয়ে যায় বোরকাপরা ওই নারী। পরে বৃহস্পতিবার সাভার থানায় মামলা দায়ের করে চুরি হওয়া শিশুর মা শিলা বেগম।

উদ্ধার হওয়া শিশু জামেলার মা শিলা বেগম রাজবাড়ী জেলার বাসিন্দা। তিনি তার নানি ও মার সঙ্গে থানা রোড এলাকায় মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

 

জানা গেছে, সাভারের থানা রোড এলাকার একটি সুপারশপের সামনে থেকে জামেলাকে চুরি করে নিয়ে যায় বোরখা পরিহিত নারী পারভীন। সেখানে থাকা সিসিটিভির ফুটেজ দেখে শিশুটিকে উদ্ধারে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সেইসঙ্গে গণমাধ্যমকর্মীরাও শিশুটির খোঁজ করতে থাকে। বৃহস্পতিবার রাত ১টার দিকে স্থানীয় গণমাধ্যমকর্মী আব্দুস সালাম ও রাজীব মাহমুদ সাভারের আনারকলি এলাকায় শিশুটিসহ অপহরণকারী পারভীনের খোঁজ পায়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করে।

 

 

সাভার মডেল থানার অফিসার ইসচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে শিশুটি উদ্ধারে অভিযান পরিচালনা করি। বৃহস্পতিবার রাত ১টার দিকে শিশুটির খোঁজ পাই। পরে তাকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করে বাকি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews