1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 4:24 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে যানজট নিরসনে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : Friday, March 11, 2022
  • 466

বাংলা ফটো নিউজ : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে ট্রাফিক পুলিশ। তাই যানজট নিয়ন্ত্রণে রাখতে কয়েক শতাধিক পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশ।

মতবিনিময় সভায় কিভাবে মহাসড়ক যানজটমুক্ত রাখা যায় সে বিষয়ে কয়েক ঘন্টা আলোচনা করা হয়। শুক্রবার (১১ মার্চ) সকালে আশুলিয়ার নবীনগর এলাকায় একটি রেস্তোয়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকরা অংশ গ্রহণ করেন।

 

ট্রাফিক পুলিশ বলছে, গত কয়েক সপ্তাহ ধরে,সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে বিভিন্ন মহামড়কে উন্নয়ন মুলক কাজ হওয়ায় ও যাত্রীবাহী বাস যেখানে সেখানে পার্কিং করায় মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।এতে এসব মহাসড়কে চলাচলরত যাত্রী ও সাধারণ মানুষরা অতিষ্ঠ হয়ে পড়েছে। অসহনীয় যানজট ও দুর্ভোগে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন।

মহাসড়কে একাধিক ট্রাফিক পুলিশ দিন রাত যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করলেও গাড়ি চালকদের মহাসড়কের যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানোয় যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলে মনে করেন যাত্রীরা। তাই মহাসড়ক যানজট মুক্ত রাখতে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেন ট্রাফিক বিভাগ। এসময় মহাসড়ক যানজট মুক্ত রাখতে সবার সহযোগীতা কামনা করেন তারা।

 

বাস যাত্রীরা জানায়, এসব মহাসড়কে নিত্যদিনের যানজটে সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাচ্ছেন গার্মেন্টস শ্রমিকসহ অফিসগামী লোকজন। দ্রুত যানজট নিরসন করতে না পারলে ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়বে বলেও মনে করেন তারা।

মতবিনিময় সভা ও আলোচনা সভায় এসময় ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিসহ ট্রাফিস বিভাগের সংশ্রিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, মহাসড়কে যেখানে সেখানে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews