1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 4:24 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ভ্রাম্যমাণ আদালতে ১২ পরিবহনকে জরিমানা

  • আপডেট টাইম : Saturday, March 12, 2022
  • 830

বাংলা ফটো নিউজ : ঢাকা-আরিচা মহাসড়কের যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা প্রশাসন।এসময় মেয়াদ উত্তীর্ণ, লাইসেন্সবিহীন গাড়ি, বায়ু দূষণ এবং বেআইনিভাবে গাড়ি পার্কিং করায় ১২টি মামলায় ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

আজ শনিবার (১২ মার্চ) দুপুরে মহাসড়কের গেন্ডা ও উলাইল বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান।

 

এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার মডেল থানার মোবাইল টিমের পু‌লিশ সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন।

 

অভিযানে সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর সাতটি মামলায় নগদ অর্থদন্ড ৫ হাজার দুইশত টাকা এবং দন্ডিবিধি ১৮৬০ এর পাচটি মামলায় ১ হাজার আটশত টাকা অর্থদন্ড প্রদান কারা হয়। এসময় নীলাচল ও লাব্বাইক পরিবহনসহ ১২টি পরিবহনকে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

 

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews