বাংলা ফটো নিউজ : সাভার বাজার রোডে দুইটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৪ মার্চ) ভোররাতে নামাবাজার এলাকার মেসার্স বনিক ব্রাদার্স ও মেসার্স শাহীন ষ্টোরের গোডাউনে এ অগ্নিকাণ্ড হয়। এতে পুড়ে ছাই হয়ে গেছে দুইটি গোডাউনের প্রায় ১৫ লাখ টাকার মুদি মালামাল।
এসময় মেসার্স বনিক ব্রাদার্সের গোডাউনে ভিতরে রাখা মোটরসাইকেলটিও পুড়ে যায়।ঘটনার সময় মালামাল সরাতে গিয়ে কয়েক জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, মেসার্স বনিক ব্রাদার্সের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের মেসার্স শাহীন ষ্টোরের গোডাইনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোডাউন দুইটির প্রায় ১৫-২০ লাখ টাকার মুদি মালামাল।
এ ব্যাপারে সাভার ফায়ার স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
Leave a Reply