1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 3:35 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

শ্রেণিকক্ষে পুরোদমে পাঠদান শুরু

  • আপডেট টাইম : Tuesday, March 15, 2022
  • 541

বাংলা ফটো নিউজ : করোনা মহামারির কারণে বন্ধ থাকার দীর্ঘ দুই বছর পর খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। পুরোদমে শুরু হয়েছে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম। স্বাস্থ্যবিধি অনুসরণ করে মঙ্গলবার (১৫ মার্চ) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিন সকাল থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। একই সঙ্গে খুশি অভিভাবকরা। কারণ দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় হাঁপিয়ে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

সাভারের বিভিন্ন স্কুল-কলেজ ঘুরে দেখা যায়, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা গেছে। সন্তানকে স্কুলে পৌঁছে দিতে অনেক অভিভাবক প্রবেশপথের গেটে ভিড় জমান। সেসব স্থানে স্বাস্থ্যবিধিও কিছুটা ঢিলেঢালা দেখা যায়। তবে স্বাস্থ্যবিধি মানতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি।

অনেক দিন পর ক্লাস পুরোদমে ক্লাস শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন সাভারের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলেন, অনেক দিন পর স্কুলে যাচ্ছি, খুব ভালো লাগছে। বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। অনেকদিন পর সবার সঙ্গে দেখা হবে, খুব ভালো লাগছে।

 

আরেক শিক্ষার্থী বলেন, ঈদের মতো লাগছে। আগের সেই পরিবেশটা ফিরে আসবে ভাবতেই ভালো লাগছে। করোনায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এখন পুষিয়ে নিতে হবে।

এদিকে শিক্ষার্থীদের আগমন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগে থেকেই নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ক্যাম্পাসগুলোতে করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। শিক্ষার্থীদের ধাপে ধাপে বিদ্যালয়ে প্রবেশ ও বাইরে বের করার প্রস্তুতিও নেয়া হয়েছে।

 

এ বিষয়ে রেডিও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এইচ এম শাহ আলম মিঞা বলেন, নতুন করে পুরো ক্যাম্পাস পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। শিক্ষার্থীদের ঝুঁকি এড়াতে গেটের সামনে হাত পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে। ধাপে ধাপে শিক্ষার্থীরা যাতে প্রবেশ ও বের হতে পারে সেই প্রস্তুতি নেয়া হয়েছে।স্বাস্থ্যঝুঁকি এড়াতে এসব প্রস্তুতি নেয়া হয়।

এদিকে গত ১২ মার্চ রাজধানীতে এক অনুষ্ঠানে ১৫ মার্চ থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। পরে গত বছরের ১২ সেপ্টেম্বর আবারও আংশিকভাবে চালু হয়। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব স্কুল-কলেজ বন্ধ করে দেয় সরকার। এরপর ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক স্কুল এবং কলেজগুলোয় আংশিকভাবে সশরীরে ক্লাস শুরু হয়। বিশ্ববিদ্যালয়গুলোও একই দিন থেকে তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে।

ফলে ২২ ফেব্রুয়ারি থেকে এসএসসি, এইচএসসি ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন ক্লাসের ব্যবস্থা রেখে নবম-অষ্টম শ্রেণির দুদিন এবং সপ্তম-ষষ্ঠ শ্রেণির একদিন করে ক্লাস শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews