1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 6:38 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

কোনো চাপের মুখে ইউক্রেনের পক্ষে বাংলাদেশ ভোট দেয়নি: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : Friday, March 25, 2022
  • 412

বাংলা ফটো নিউজ : কোনো চাপের মুখে জাতিসংঘে ইউক্রেনের পক্ষে বাংলাদেশ ভোট দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মন্ত্রী বলেন, ‘ইউক্রেনকে মানবতার পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।’

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে শুক্রবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাওঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের ভোট ছিল মানবিক সহায়তার জন্য, ইউক্রেনের যুদ্ধে বাস্তুচ্যুত মানুষের পক্ষে, তাই বাংলাদেশ তাদের পক্ষে ভোট দিয়েছে। এই ইস্যুতে অবস্থান পরিবর্তন হয়নি, কোনো চাপের মুখে বাংলাদেশ অবস্থান পরিবর্তন করেনি।

আব্দুল মোমেন বলেন, এখন যুদ্ধে বড় দেশগুলো ছোটদের অকারণ টানাটানি করে যা অনুচিত। রূপপুর পারমাণবিক প্রকল্প কিভাবে চালিয়ে নেওয়া যায়, তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। জাতিসংঘের প্রথম প্রস্তাবে রাশিয়াকে একতরফাভাবে দোষারোপ করা হয়েছিল, তাই বাংলাদেশ তখন সমর্থন দেয়নি।

 

তিনি বলেন, বাংলাদেশ সব সময় যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে। তাই মানবিক কারণে সমর্থন দিয়েছে বাংলাদেশ। দেশের মঙ্গলের জন্য যা করার তাই করবে সরকার। কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। নির্যাতিতদের পক্ষে বাংলাদেশ। নির্যাতিত, আহতদের সুযোগ সুবিধার পক্ষে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews