1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 8, 2026, 8:00 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

আশুলিয়ায় ১০ দফা দাবিতে শ্রমিক সমাবেশ

  • আপডেট টাইম : Friday, March 25, 2022
  • 694

বাংলা ফটো নিউজ : আশুলিয়ায় ১০ দফা দাবিতে শ্রমিক সমাবেশ করেছেন একটি শ্রমিক সংগঠন। শুক্রবার (২৫ মার্চ) সকালে আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সমাবেশে শ্রমিকদের ন্যূনতম মজুরী ২০ হাজার টাকা নির্ধারণ করাসহ ১০ দফা দাবি জানান শ্রমিক নেতারা।

 

দশ দফা দাবিগুলো হলো- (১) শ্রম আইনের ১৪০ (ক) ধারা অনুযায়ী গার্মেন্টস সেক্টরে মজুরী এমন ভাবে ঘোষণা করতে হবে যা কোনক্রমেই ২০ হাজার টাকার কম হতে পারবে না। (২) প্রত্যেক কারখানায় কলোনী নির্মাণ করে সকল শ্রমিকের বাসস্থান নিশ্চিত করা। (৩) শ্রম আইন সংশোধন করে শ্রমবান্ধব শ্রম আইন প্রণয়ন করা। (৪) সকল কলকারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। (৫) তাজরিন, রানা প্লাজা, সেজান জুসসহ সকল কাঠামোগত হত্যাকাণ্ডের জন্য দায়ী মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। (৬) কারখানা শ্রমিকদের জন্য কোম্পানীর খরচে যাতায়াত ব্যবস্থা চালু করা। (৭) সকল শিল্প প্রতিষ্ঠানে একাধিক ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার নিশ্চিত করা। (৮) মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা। শ্রমিক স্বার্থবিরোধী নিপীড়নমূলক সকল কালাকানুন বাতিল কর। (৯) শ্রমিকদের জন্য কমদামে রেশনিং ব্যবস্থা চালু করা। (১০) প্রতিটি শিল্প এলাকায় ১০০ শয্যা বিশিষ্ট পৃথক শ্রমজীবী হাসপাতাল প্রতিষ্ঠা করা।

 

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী বহ্নিশিখা জামালী প্রমুখ।

 

এসময় বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পুরাতন কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে অরবিন্দু বেপারিকে সভাপতি ও অ্যাড. সুমন মিয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির ঘোষণা করেন প্রধান অতিথি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews